চাঁদপুর, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল কবির পাটওয়ারীকে (৪৫) বৃহস্পতিবার বিকালে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, স্থানীয় শালিসে বিচারের জন্য এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ওই চেয়ারম্যানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আক্তার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। তাকে থানায় আনতে উপ পরিদর্শক আবু জাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭২৪ ঘ.
bdnews24