২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা সুবহানের বিরুদ্ধে মামলা

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ আব্দুস সুবহানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

পাবনা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ আব্দুস সুবহানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সদর থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাসুদ রব্বানী। ্বুধবার রাতে পাবনা শহরে আব্দুস সুবহানের মালিকানাধীন আল আমানা ক্লিনিক থেকে ১৬০টি ত্রাণের টিন উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় ক্লিনিকের তত্ত্বাবধায়ক নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এ ঘটনায় সদর থানার পরিদর্শক জাহাঙ্গীর পাশা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আব্দুস সুবহান ছাড়াও আরও চার জনকে আসামী করা হয়েছে। তারা হলেন, আল আমানা ক্লিনিকের চেয়ারম্যান আবুল কাশেম, ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শামসুর রহমান, আবিদ হাসান ও নুরুল ইসলাম। আসামীরা সবাই জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৫ ঘ.