২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

লৌহজং উপজেলার চন্দেরবাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জাল টাকাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 08:44 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

মুন্সীগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লৌহজং উপজেলার চন্দেরবাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জাল টাকাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, রাসেল বিশ্বাস, মো. আলী ও সেলিম। তাদের কাছে ১০০ টাকার ১২টি এবং ৫০ টাকার একটি জাল নোট পাওয়া যায় বলে জানিয়েছেন লৌহজং থানার উপপরিদর্শক মফিদুল ইসলাম। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ওই তিন ব্যক্তি এক রিকশাচালককে ১০০ টাকার একটি জাল নোট দেয়। নোটটি দেখে সন্দেহ হলে ওই রিকশাচালক স্থানীয় লোকজনকে দেখায়। পরে স্থানীয়রা ওই তিন জনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪২ ঘ.