২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি কর্পোরেশন আইনে পরিবর্তন আসছে, সম্মানি ভাতা পাবেন কমিশনাররা

উপদেষ্টা পরিষদ সিটি কর্পোরেশন অধ্যাদেশ ও আইনসমূহ সংশোধনের প্রস্তাব করে প্রণীত খসড়া অধ্যাদেশ বুধবার নীতিগতভাবে অনুমোদন করেছে। এতে সিটি কর্পোরেশনের কমিশনারদের মাসিক সম্মানি ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মেয়রের অনুপস্থিতিতে কমিশনারদের মধ্যে কে দায়িত্ব পালন করবেন তা মেয়র ঠিক করতে সক্ষম না হলে তা নির্ধারণ করার বিধানও এই অধ্যাদেশে অন্তুর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 05:55 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উপদেষ্টা পরিষদ সিটি কর্পোরেশন অধ্যাদেশ ও আইনসমূহ সংশোধনের প্রস্তাব করে প্রণীত খসড়া অধ্যাদেশ বুধবার নীতিগতভাবে অনুমোদন করেছে। এতে সিটি কর্পোরেশনের কমিশনারদের মাসিক সম্মানি ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মেয়রের অনুপস্থিতিতে কমিশনারদের মধ্যে কে দায়িত্ব পালন করবেন তা মেয়র ঠিক করতে সক্ষম না হলে তা নির্ধারণ করার বিধানও এই অধ্যাদেশে অন্তুর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বুধবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান, সদস্য ও কমিশনাররা মাসিক সম্মানি ভাতা পেয়ে থাকেন। কিন্তু দেশের ছয়টি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট অধ্যাদেশ ও আইনে এ সংক্রান্ত বিধান না থাকায় কমিশনারার কোন সম্মানি ভাতা পান না। পৌরসভার কমিশনারদের সাময়িক বরখাস্ত করার বিধান সংযোজনের লক্ষ্যে প্রণীত "পৌরসভা (সংশোধিত ) অধ্যাদেশ, ২০০৭" এর খসড়াও নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে বৈঠকে। এছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, ক্ষমতায়ন এবং বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে পরিচালিত 'লোকাল গভর্নেন্স স্পেশাল প্রজেক্ট' এর কার্যক্রম ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২৩৪৫ ঘ.