২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতন দাবিতে গাজীপুরে গার্মেন্টস কারখানায় বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বুধবার গাজীপুরের নলজানিতে অর্র্ধশতাধিক শ্রমিক কর্মচারী 'এ এন্ড এ' গার্মেন্টসের সামনে বিক্ষোভ করেছে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। পরে র‌্যাব ও পুলিশের মধ্যস্ততায় এক বৈঠকে মালিক পক্ষ বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 02:16 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

গাজীপুর, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে বুধবার গাজীপুরের নলজানিতে অর্র্ধশতাধিক শ্রমিক কর্মচারী 'এ এন্ড এ' গার্মেন্টসের সামনে বিক্ষোভ করেছে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। পরে র‌্যাব ও পুলিশের মধ্যস্ততায় এক বৈঠকে মালিক পক্ষ বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকদিন ধরেই শ্রমিকরা বকেয়া বেতন দাবি করে আসছিল। বেতন বকেয়া পড়ার কথা স্বীকার করে গার্মেন্টসের পরিচালক সালেহ আহমেদ শিপন জানান, রপ্তানি আদেশ কম পাওয়ায় শ্রমিকদের অনেক সময় বেতন দিতে দেরি হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০০৭ ঘ.