ঝিনাইদহ, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কালীগঞ্জ উপজেলা সদরে একটি ভেজাল সার কারখানার সন্ধান পাওয়া গেছে। বুধবার অভিযান চালিয়ে ওই কারখানা ও কয়েকটি দোকান থেকে এক হাজার বস্তা ভেজাল সার, সার তৈরির উপকরণ ও যন্ত্রপাতি আটক করে র্যাব।
র্যাব সূত্র জানায়, শহরের মধুগঞ্জ এলাকার ঢাকালেপাড়ার গোলাম হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে ২০০ বস্তা ভেজাল সার, সার তৈরির রং, মাটি, পাথরের কুচি এবং যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
পরে শহরের কয়লা রোডে গোলাম হোসেনের দোকান সৌদিয়া এন্টার প্রাইজসহ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে আরও প্রায় ৮০০ বস্তা ভেজাল সার এবং সার তৈরির উপকরণ আটক করে র্যাব।
র্যাব এর উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ও দোকানিরা পালিয়ে যায়।
পরে ম্যাজিস্ট্রেট এ বি এম সাদিকুর রহমান সার কারখানা ও দোকান তিনটি সিল করে দেন।
এ বিষয়ে স্থানীয় থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক ফিরোজা বেগম জানান, উদ্ধার করা মালামাল জব্দ করা হয়েছে। কৃষি স
bdnews24