২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক জালানী মন্ত্রী রফিকুল ইসলামের দুর্নীতি মামলার সাক্ষ্য নেয়া হবে ১৬ জুলাই

মেঘনা ঘাট সাইট প্রিপারেশন প্রকল্পের কাজের ২৩ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি মামলার সাক্ষ্য নেয়া শুরু হবে আগামী ১৬ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- মেঘনা ঘাট সাইট প্রিপারেশন প্রকল্পের কাজের ২৩ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি মামলার সাক্ষ্য নেয়া শুরু হবে আগামী ১৬ জুলাই। ঢাকার বিশেষ বিভাগীয় জজ মালিক আবদুল্লাহ আল আমিন বুধবার রফিকুল ইসলামের উপস্থিতিতে এ তারিখ স্থির করেন। ২০০৩ সালের ২১ জানুয়ারি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর হাইকোর্ট নিু আদালতে মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করে দেয়। এই স্থগিত আদেশের মেয়াদ শেষ হলে বুধবার মামলাটিতে বিশেষ বিভাগীয় জজ আদালতে অভিযুক্তের উপস্থিত হওয়ার দিন ধার্য ছিল। ২০০২ সালের ৮ জানুয়ারি দুর্নীতি দমন ব্যুরোর টাস্কফোর্স-৪ এর পরিদর্শক মো. জাহিদ হোসেন রফিকুল ইসলাম ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের তখনকার সচিব অরবিন্দ করের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। ওই বছরের ৭ এপ্রিল শুধুমাত্র রফিকুল ইসলামকে আসামী করে অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসি/১৭০২ ঘ.