২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাম বদলে ৩০ জুনের মধ্যে কোম্পানি হচ্ছে বিমান

চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বাংলাশে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরিত করা হবে। পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নাম হবে বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। রূপান্তরিত প্রতিষ্ঠানটি শূন্য থেকে এর কার্যক্রম শুরু করবে। বর্তমানে বিমানের যে দেনা রয়েছে তার সব দায়-দায়িত্ব নেবে সরকার। বুধবার বিকেলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা মেজর জেনারেল এম এ মতিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 11:09 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বাংলাশে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরিত করা হবে। পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নাম হবে বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। রূপান্তরিত প্রতিষ্ঠানটি শূন্য থেকে এর কার্যক্রম শুরু করবে। বর্তমানে বিমানের যে দেনা রয়েছে তার সব দায়-দায়িত্ব নেবে সরকার। বুধবার বিকেলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা মেজর জেনারেল এম এ মতিন সাংবাদিকদের এসব তথ্য জানান। উপদেষ্টা এম এ মতিন বলেন, "পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর কোম্পানিটির সার্বিক পরিচালনার জন্য বিদেশী অপারেটর নিয়োগ করা হবে। আর নিয়োগের জন্য আহ্বান করা হবে আন্তর্জাতিক দরপত্র।" তিনি জানান, আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্স কিংবা অন্য যে কোনো আন্তর্জাতিক এয়ারলাইন্স বিমানের অপারেটরের দায়িত্ব নিতে পারবে। উপদেষ্টা নতুন করে শুরু হতে যাওয়া প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও বলেন, "এটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নতুন অপারেটর যাবতীয় ব্যবস্থা নেবে। নতুন বিমান ক্রয় করা কিংবা এর প্রয়োজনীয়তা আছে কি না, রুট পুনর্নির্ধারন, বিমান না কিনে লিজ নেওয়া যায় কি না