২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর মাদক মামলার রায় ২৬ জুন

সাবেক যোগাযোগমন্ত্রী, দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে দায়ের করা মাদকদ্রব্যের মামলায় রায় ঘোষণা হবে আগামী ২৬ জুন। বুধবার দুপুরে মামলাটির শুনানি শেষে ঢাকা মহানগর চতুর্থ সহকারি দায়রা জজ সৈয়দ জাহেদ মনসুর রায় ঘোষণার দিন নির্ধারন করেন। মঙ্গলবার মঞ্জুর স্ত্রী সাবেক সাংসদ ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের জমি দখলের অভিযোগে মামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সাবেক যোগাযোগমন্ত্রী, দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে দায়ের করা মাদকদ্রব্যের মামলায় রায় ঘোষণা হবে আগামী ২৬ জুন। বুধবার দুপুরে মামলাটির শুনানি শেষে ঢাকা মহানগর চতুর্থ সহকারি দায়রা জজ সৈয়দ জাহেদ মনসুর রায় ঘোষণার দিন নির্ধারন করেন। মঙ্গলবার মঞ্জুর স্ত্রী সাবেক সাংসদ ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের জমি দখলের অভিযোগে মামলা হয়। গত ৮ মার্চ যৌথবাহিনী অভিযান চালিয়ে আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডির বাসা থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করে। ওইদিনই ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধানমন্ডি থানায় মঞ্জুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা একই থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম গত ১৩ মে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ৩ জুন অভিযোগ গঠন করে আদালত। এসময় আনোয়ার হোসেন মঞ্জুকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অভিযুক্ত সাবেক যোগাযোগ মন্ত্রীর আইনজীবিরা আদালতে বলেন, তারা এই মামলাটি খারিজ করার জন্য হাইকোর্টে আবেদন করতে যাচ্ছেন। এ কারণে মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারণ না করারও অনুরোধ জানান তারা। আদালত তাদের বক্তব্য গ্রহন না করে রায়ের তারিখ ধার্য করেন। আনোয়ার হোসেন মঞ্জু এখন কোথায় আছেন