২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে কাইযুম ফকির (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 07:54 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বাগেরহাট, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে কাইযুম ফকির (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। কাইয়ুমের বাড়ি শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে। বন কর্তৃপক্ষ ও স্থানীয়রা ধারণা করছেন, কাইয়ুমকে কুমির ধরে নিয়েছে। কাইয়ুমের বাবা শাহজাহান ফকির জানান, তারা দুজনেই দুটি জাল দিয়ে চিংড়ির পোনা ধরছিলেন। তিনি ছিলেন সামনে আর ছেলে পেছনে। কিছুক্ষণ পর তিনি পেছনে ফিরে দেখতে পান কাইয়ুম নেই। পরে অন্যান্য জেলেদের নিয়ে খোঁজাখুঁজি করে কাইয়ুমের হাতে থাকা জালটি পাওয়া যায়। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস এম সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাইয়ুম ফকিরকে এখনও পাওয়া যায়নি। সম্ভবত তাকে কুমির ধরে নিয়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩৫৩ ঘ.