বগুড়া, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারে আটক বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও শেরপুর পৌরসভার চেয়ারম্যান জানে আলম খোকার সম্পত্তির হিসাব চেয়ে চিঠি দিয়েছে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি দুটি দেওয়া হয় বলে জানিয়েছেন বগুড়ার জেল সুপার আব্দুর রাজ্জাক।
চিঠিতে আগামী সাত দিনের মধ্যে কমিশনের কাছে সম্পত্তির হিসাব দাখিল করার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।
সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে গত ১১ ফেব্র"য়ারি সাইফুল ইসলামকে এবং ১৫ ফেব্র"য়ারি জানে আলম খোকাকে যৌথবাহিনী গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৮ ঘ.
bdnews24