২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির জন্য খালেদা পরিবারের শাস্তি চান তৈয়েবুর রহমান

দুর্নীতির জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্যদের বিচার ও শাস্তির দাবী জানিয়েছেন বিএনপি নেতা ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে নগর স্বাস্থ্য সেবা জাতীয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "চেয়ারপারসনের পরিবার যে এত দুর্নীতি করেছে তা আমার জানা ছিল না। আগে জানলে ওই দলই করতাম না। দল থেকে সরে যেতাম।" নগর স্বাস্থ্য বিষয়ক সভা শেষ করে সাংবাদিকদের কাছে রাজনীতি নিয়েই কথা বলেন তৈয়েবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্যদের বিচার ও শাস্তির দাবী জানিয়েছেন বিএনপি নেতা ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে নগর স্বাস্থ্য সেবা জাতীয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "চেয়ারপারসনের পরিবার যে এত দুর্নীতি করেছে তা আমার জানা ছিল না। আগে জানলে ওই দলই করতাম না। দল থেকে সরে যেতাম।" নগর স্বাস্থ্য বিষয়ক সভা শেষ করে সাংবাদিকদের কাছে রাজনীতি নিয়েই কথা বলেন তৈয়েবুর রহমান। তিনি বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির যে তথ্য বের হয়েছে তার ৫০ শতাংশও যদি সত্য হয় তবে তা হবে খুব লজ্জাজনক ও দুঃখজনক। আইনগত ভাবেই তাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি। এছাড়াও পরিবারতন্ত্র, একনায়কতন্ত্র, দুর্নীতি এবং দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রধানদেরও স্বেচ্ছায় পদত্যাগ করার আহবান জানিয়ে তিনি বলেন, দলের শীর্ষ পদ থেকে তাদের সরে যাওয়া উচিত। বিএনপিতে সংস্কারের দাবী নিয়ে বিভিন্ন নেতার বকতব্যের সঙ্গে সুর মিলিয়ে দলেন কেন্দ্রীয় পরিষদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বলেন," কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি। সংস্কারের মধ্য দিয়ে যদি বিএনপিতে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয় তাহলে হয়তোবা বিএনপিতে থেকে যেতে পারি।" সংস্কারের মাধ্যমে যদি ভাল কোনো দল আসে তবে সে দলেও যোগ দিতে পারেন বলে জানান তিনি। দলের শীর্ষ নেতাদের ক্ষমতা হ্রাস করে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠার দাবী প্রসঙ্গে তিনি বলেন, "এটা অবশ্যই হওয়া উচিত। কারণ তা না হলে দলে আবারও দুর্নীতি এবং পরিবারতন্ত্রের মত পরিবেশ সৃষ্টি হতে পারে।" শেখ হাসিনাকে বিদেশে না যেতে সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মেয়র বলেন,"মানবিক কারণে শেখ হাসিনাকে তার মেয়ের পাশে যেতে দিতে পারত সরকার। এ বিষয়ে আইনেও যথেষ্ট সুযোগ রয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেডি/আরএ/জিএনএ/১৭০০ ঘ.