ঢাকা, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দুই ব্যাগ আমদানি নিষিদ্ধ গর্ভনিরোধক ট্যাবলেট উদ্ধার করেছে অভিবাসন পুলিশ।
অভিবাসন পুলিশের সহকারি কমিশনার রাশেদুল আলম জানান, দুবাই থেকে করাচি হয়ে ঢাকায় আসা এক যাত্রীর ব্যাগে ওষুধগুলো পাওয়া যায়। এ ব্যাপারে ওই যাত্রীসহ দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, উদ্ধার করা ওষুধগুলোকে প্রথমে ইয়াবা ট্যাবলেট বলে সন্দেহ করা হলেও পরে চিকিৎসকরা জানান এগুলো গর্ভনিরোধক ট্যাবলেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২২৩২ ঘ.
bdnews24