২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুই ছিনতাইকারী আটক, পিস্তল ও প্রাইভেট কার উদ্ধার

জেলার রামপালে চিংড়িপোনা বাজার থেকে ছিনতাই করে পালানোর সময় সোমবার ব্যবসায়ীদের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫২ হাজার নগদ টাকা, চার রাউণ্ড গুলিভর্তি একটি পিস্তল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ঝালকাঠির শেখেরহাট গ্রামের মাসুদ তালুকদার (৪২) ও মানিকগঞ্জের কুকুরকাঠি গ্রামের দুলাল শেখ (৩৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 05:17 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বাগেরহাট, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার রামপালে চিংড়িপোনা বাজার থেকে ছিনতাই করে পালানোর সময় সোমবার ব্যবসায়ীদের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫২ হাজার নগদ টাকা, চার রাউণ্ড গুলিভর্তি একটি পিস্তল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ঝালকাঠির শেখেরহাট গ্রামের মাসুদ তালুকদার (৪২) ও মানিকগঞ্জের কুকুরকাঠি গ্রামের দুলাল শেখ (৩৬)। এ সময় ছিনতাইকারীদের গুলিতে একরামুল ইসলাম তরফদার (৩২) ও নূূর মোহম্মদ (৪০) নামে দুই চিংড়ি ব্যবসায়ীসহ অন্তত চারজন আহত হন। এই ঘটনায় রামপাল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী মাসুদ মোল্লা জানান, সোমবার সকালে ৪ ছিনতাইকারী একটি প্রাইভেট কার নিয়ে খুলনা-মংলা মহাসড়কের ওই পোনার বাজারে আসে। তারা ক্রেতা সেজে ব্যবসায়ীদের কাছে পোনার দাম জানতে চায়। এক পর্যায়ে তারা একরামুল তরফদারের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিলে উপস্থিত জনতা ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় তারা কয়েক রাউণ্ড গুলি ছুঁড়লে একরামুলের হাতে গুলি লাগে। এরপর ছিনতাইকারীরা গাড়ি নিয়ে খুলনার দিকে পালাতে চাইলে ব্যবসায়ীরাও তাদের ধাওয়া করেন। ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শুকদাড়া চাতকপুর মোড়ে পৌঁছে ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে যায়। তাদের দুজন ফকিরহাটের বেতাগার দিকে এবং বাকি দুজন খুলনার দিকে চলে যায়। ব্যবসায়ীরা গাড়ি নিয়ে ধাওয়া করে মাসুদ ও দুলালকে গ্রেপ্তার করে। বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহিদুর রহমান জানান, দুই ছিনতাইকারীকে জিজ্ঝাসাবাদ করা হচ্ছে। তারা আন্তজেলঅ সন্ত্রাসী চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩০৮ ঘ.