২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাহাড় কাটার অভিযোগে দুটি মামলা

অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে সোমবার নগরীতে আরও দুটি মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে আদালত নগরীর খুলশী এলাকায় অভিযানকালে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের দুটি ঘটনা চিহ্নিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 02:54 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে সোমবার নগরীতে আরও দুটি মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে আদালত নগরীর খুলশী এলাকায় অভিযানকালে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের দুটি ঘটনা চিহ্নিত করেন। পাহাড় কেটে জলাশয় নির্মাণের জন্য কনকর্ড গ্র"প এবং বাড়ি তৈরির জন্য পাহাড়তলীর মজিদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দুটি দায়ের করা হয় বলে জানিয়েছেন মুনীর চোধুরী। তিনি জানান, অভিযান চালাকালে ঘটনাস্থলেই পাহাড় কাটার জন্য দায়ী ব্যক্তিদের কাউকে পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২০৫৩ ঘ.