পঞ্চগড়, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে বোদা উপজেলায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে রোববার পুলিশে দিয়েছে জনতা। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ী ওয়াজেদ আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
এজাহারের উদ্ধৃতি দিয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, রোববার রাতে আনোয়ার নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে বোদা বাজারের ওষুধ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন বাজারের লোকজন তাকে ধরে ফেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২২ ঘ.
bdnews24