২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে স্যুয়ারেজের পানিতে ডুবে বালকের মৃত্যু

মিরপুরের পল্লবীতে স্যুয়ারেজের নর্দমায় ডুবে সাত বছর বয়সের একটি ছেলে মারা গেছে। ছেলেটির নাম মো. রতন। ছেলেটির মামা সুজন জানান, রতন মিরপুরের ১২ নম্বর সেকশনের একটি মাদ্রাসার ছাত্র। তার বাবা বাবুল মিয়া গাড়ি চালক। তারা পল্লবীর ইস্টার্ন হাউজিংএর একটি খালি প্লটে থাকতো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

১৮ জুন, ঢাকা (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) --- মিরপুরের পল্লবীতে স্যুয়ারেজের নর্দমায় ডুবে সাত বছর বয়সের একটি ছেলে মারা গেছে। ছেলেটির নাম মো. রতন। ছেলেটির মামা সুজন জানান, রতন মিরপুরের ১২ নম্বর সেকশনের একটি মাদ্রাসার ছাত্র। তার বাবা বাবুল মিয়া গাড়ি চালক। তারা পল্লবীর ইস্টার্ন হাউজিংএর একটি খালি প্লটে থাকতো। দুপুর ১টার দিকে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে রতন স্যুয়ারেজের নর্দমায় নামে। বর্ষাকাল বলে পানির স্রোত বেশি থাকায় সে ভেসে যায়। কিছুদূর যাওয়ার পর নর্দমা থেকে স্থানীয় লোকজন তাকে তোলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা রতনকে মৃত ঘোষণা করেন। পল্লবী থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম মিয়া সোমবার দুপুরে বলেন, " লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এখনও মামলা হয়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসি/১৬১৬ ঘ.