২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. তাহের হত্যা মামলায় সালেহীসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভু-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় অভিযোগ গঠন হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে শিক্ষক মহিউদ্দিন ও শিবির নেতা সালেহীসহ ছয় জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 11:02 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

রাজশাহী, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভু-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় অভিযোগ গঠন হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে শিক্ষক মহিউদ্দিন ও শিবির নেতা সালেহীসহ ছয় জনকে। সোমবার রাজশাহীর বিশেষ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লার আদালতে এ অভিযোগ গঠন হয়। অভিযুক্ত অন্যরা হলেন, ড. তাহের আহমেদের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর, তার ভাই ছালাম, তাদের বাবা আজিম উদ্দিন ও আত্মীয় নাজমুল। অভিযোগ গঠনের সময় ছয় আসামীই আদালতে উপস্থিত ছিলেন। এদের মধ্যে রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক মিয়া মো. মহিউদ্দিন ও আজিমুদ্দিন জামিনে মুক্ত রয়েছেন। আর ছাত্র শিবিরের রাবি শাখার সাবেক সভাপতি সালেহীসহ বাকিরা রয়েছেন কারাগারে। গত ৭ জুন এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আসামী আজিমুদ্দিনের অসুস্থতা এবং ছালাম ও নাজমুলের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পেছানো হয়। সেদিন জাহাঙ্গীর আলম, ছালাম ও নাজমুলের জামিনের আবেদন জানানো হলেও আদালত তা নাকচ করে ১১ জুন অভিযোগ গঠনের দিন ধার্য করে। ১১ জুন মামলার প্রধান দুই আসামী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও মাহাবুবুল আলম সালেহী নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন না করে আদালত সে আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন ১৩ জুন। সে আবেদনের শুনানি শেষেই সোমবার ছয় আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সংশ্লি