২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন নগরী হিসেবে বাজেটে কক্সবাজারের জন্য বিশেষ বরাদ্দ দাবি

প্রস্তাবিত বাজেটে কক্সবাজারের পর্যটন খাত, লবণ ও চিংড়ি শিল্পের উন্নয়নে কোনও সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই। বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে এক্ষেত্রে সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 04:36 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

কক্সবাজার, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে কক্সবাজারের পর্যটন খাত, লবণ ও চিংড়ি শিল্পের উন্নয়নে কোনও সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই। বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে এক্ষেত্রে সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে। ২০০৭-০৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রোববার এক পর্যালোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার অর্থনীতি ক্লাব যৌথভাবে এ সভার আয়োজন করে। প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোশতাক আহমদ। প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতিত্বে এতে আলোচনা করেন অধ্যাপক সানাউল্লাহ, এনজিও কর্মকর্তা কানন পাল, আকতার কামাল, আবুল কাশেম সিকদার প্রমুখ। অধ্যাপক মোশতাক আহমদ বলেন, "দারিদ্র্য বিমোচনে দেশে প্রচলিত কৌশল পরিবর্তন করতে হবে। দাতা সংস্থার প্রেসক্রিপশান নিয়ে এদেশের দারিদ্র্য দূর হবে না।" একই সঙ্গে তিনি মন্তব্য করেন, "শোষকের কাছ থেকে শোষণ মুক্তির মন্ত্র পাওয়া যায় না।" বক্তারা বলেন, কক্সবাজার দেশের মোট অর্থনীতির বড় অংশের যোগান দিলেও প্রস্তাবিত বাজেটে বিশেষ কোনও বরাদ্দ রাখা হয়নি। তারা পর্যটন খাত, লবণ ও চিংড়ি শিল্পের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ দাবি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৩৩ ঘ.