২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সিলেটে পুলিশ কর্মকর্তার স্ত্রী কারাগারে

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নগরীর বিশ্বনাথ থানার সহকারী উপপরিদর্শক জাফর আহমদের স্ত্রী পিয়ারা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

সিলেট, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নগরীর বিশ্বনাথ থানার সহকারী উপপরিদর্শক জাফর আহমদের স্ত্রী পিয়ারা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। গৃহকর্মী জোবেদাকে নির্যাতনের অভিযোগে বিশ্বনাথ থানার উপ পরিদর্শক শাফায়াত হোসেন শনিবার পিয়ারা বেগমকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। রোববার পিয়ারা বেগমকে সিলেটের তিন নম্বর আমলি আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট আবদুল হাই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, প্রাথমিক তদন্তে কাজের মেয়ের ওপর নির্যাতন করার ঘটনা প্রমাণিত হওয়ায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করা হয়েছে এবং মামলার একমাত্র আসামি হিসেবে পিয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। এদিকে নির্যাতিত জোবেদা এখনও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তার জন্য রক্তের প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার রক্তের গ্র"প ও নেগেটিভ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০৩ ঘ.