খুলনা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ডুমুরিয়ার একটি হত্যা মামলায় এক পরিবারের পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। রোববার অতিরিক্ত দায়রা জজ অমূল্য কুমার সরকার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, ইউসুফ আলী গাজী এবং তার ছেলে হালিম গাজী, খবিরউদ্দিন গাজী, ইউনুস আলী গাজী ও নূর মোহাম্মদ।
মামলার বিবরণে জানা যায়, ১৯৮৭ সালের ১৪ ফেব্র"য়ারি গভীর রাতে আসামীরা খলশি বিলপাতিয়াল গ্রামের হাতেম আলীর বাড়িতে হানা দিয়ে হাতেম আলীর জামাতাকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার পরদিন হাতেম আলী থানায় মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০৩৯ ঘ.
bdnews24