২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস চাপায় তিন জন নিহত

টাঙ্গাইলে যমুনা সেতু সংযোগ সড়কের সল্লায় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাসচাপায় মোটর সাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 02:13 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

টাঙ্গাইল, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে যমুনা সেতু সংযোগ সড়কের সল্লায় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাসচাপায় মোটর সাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার বল্লববাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস(৪০), আলীপুর গ্রামের সোলায়মান(২৮) ও পঞ্চগড় জেলার দুলাল (৩২)। যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক খলিলুর রহমান জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেলকে চাপাদিলে ঘটনাস্থলেই মাটর সাইকেলের তিন আরোহী মারা যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৩ ঘ.