২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিঙ্গারসার গ্রাম থেকে আট বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হানিফ মিয়াকে (২৮) শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 04:58 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

সাভার, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিঙ্গারসার গ্রাম থেকে আট বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হানিফ মিয়াকে (২৮) শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির জানান, হানিফ মিয়া মাদক দ্রব্য মামলায় আট বছরের পলাতক আসামী। তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২২৪৫ ঘ.