২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া শুরু

পাহাড় ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে, ১১ জুনের পাহাড় ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটি শনিবার দুপুর থেকে কাজ শুরু করেছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে সিটি কর্পোরেশন শনিবার বিকাল পর্যন্ত দুটি পাহাড়ের পাদদেশ থেকে ৬০টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত থেকে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ী এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 04:17 PM

Updated : 26 Apr 2022, 02:27 PM

চট্টগ্রাম, ১৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)