২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সমবায় মার্কেটে চুরি

শহরের কেন্দ্রস্থল চাষাড়ার সমবায় সুপার মার্কেটের তিন নৈশপ্রহরীকে অচেতন করে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে প্রহরীদের অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

নারায়ণগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের কেন্দ্রস্থল চাষাড়ার সমবায় সুপার মার্কেটের তিন নৈশপ্রহরীকে অচেতন করে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে প্রহরীদের অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে নৈশ প্রহরীদের দলনেতা জামাল হোসেনের খোঁজ মিলছে না। পুলিশের ধারণা, তার সঙ্গে ডাকাতদের যোগসাজশ ছিল। জামাল মাত্র তিন দিন আগে কাজে যোগ দিয়েছিল। মার্কেটের ব্যবসায়ীরা জানায়, চার তলা মার্কেটটিতে শুক্রবার ছিল সাপ্তাহিক বন্ধ। একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের চার জন রক্ষী রাতে মার্কেটের পাহারায় ছিল। শনিবার সকালে নৈশপ্রহরী রফিক (৫০), নূরুন্নবী (৪২) ও শাহানূর (৪৫) কে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে দেখা যায়, পাঁচটি দোকানের তালা ভেঙ্গে নগদ ১৪ লাখ টাকা ও ৩৬ লাখ টাকার মোবাইল ফোন সেট, স্ক্র্যাচ কার্ড ও কাপড় লুট হয়েছে। নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, জামাল হোসেন অপর তিন রক্ষীকে কিছু খাইয়ে অচেতন করে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। জামালের সঙ্গে অন্য কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ থানায় চুরির মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৯ ঘ.