২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শনিবার ১৫ জন আহত হয়েছেন। ক্যানেল থেকে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় মণ্ডল ও মালিথা গোষ্ঠীর মধ্যে ওই সংঘর্ষ বাধে বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 09:46 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

কুষ্টিয়া, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শনিবার ১৫ জন আহত হয়েছেন। ক্যানেল থেকে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় মণ্ডল ও মালিথা গোষ্ঠীর মধ্যে ওই সংঘর্ষ বাধে বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ। আহত যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন, দুলাল(৩৫), আবদুল খালেক(৩৭), কুদ্দুস(২৮), আবদুর রশিদ(৩০), আছের(২৫), সদর মণ্ডল(২৭), সুফিয়া(৩০), লালু(২২), আফিল উদ্দিন(২৮)। এরা কুষ্টিয়া হাসপাতাল ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি আবু জাফর জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৭ ঘ.