২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

নওগাঁ, সাতক্ষীরা ও জামালপুরে বজ্রপাতে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। নওগাঁ প্রতিনিধি জানান, জেলার বদলগাছীতে শুক্রবার বিকালে বজ্রপাতে রুস্তম আলী নামের এক ব্যাক্তি নিহত এবং নাজিমুদ্দিন ও শ্যামল চন্দ্র নামের দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নওগাঁ, সাতক্ষীরা ও জামালপুরে বজ্রপাতে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। নওগাঁ প্রতিনিধি জানান, জেলার বদলগাছীতে শুক্রবার বিকালে বজ্রপাতে রুস্তম আলী নামের এক ব্যাক্তি নিহত এবং নাজিমুদ্দিন ও শ্যামল চন্দ্র নামের দুইজন আহত হয়েছেন। রুস্তম আলী বদলগাছী উপজেলার পাথর বাড়ী গ্রামের আমির আলীর ছেলে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের আবুল কালাম (৩৫) বজ্রপাতে মারা গেছেন। এদিকে একই উপজেলার ভুরুলিয়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে খাদিজা খাতুন (১১) বৃহস্পতিবার রাতে বাড়ির বারান্দায় বসে লেখাপড়া করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে শ্যামনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এছাড়া কালিগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের ভ্যান চালক সিরাজুল ইসলাম (৩২) রান্না ঘরে বসে ভাত খাওয়ার সময় বজ্রপাতে মারা যান। তার বাবার নাম আক্কাজ আলী। জামালপুর প্রতিনিধি জানান, জেলার সরিষাবাড়ি উপজেলার চাঁদ শিমলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় হবিবুর রহমানের স্ত্রী মালেকা (৪০) ও মেয়ে হনুফা (১৫) রান্না ঘরে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই সময় সরিষাবাড়ির সাতপোয়া গ্রামে বজ্রপাতে চাঁন মিয়া (৪৫) নামের এক পাটকল কর্মীর মৃত্যু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/ ২১০৮ ঘ.