চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে শিবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামীম কবীর হেলিমের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে একই উপজেলার দাইপুকুরিয়ার ব্যবসায়ী মমিনুল হক শিবগঞ্জ থানায় মামলাটি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেনিন আলমগীর জানান, রাত সাড়ে ৯টার দিকে মামলাটি নথিভুক্ত হয়। পৌর চেয়ারম্যান বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে ২৮ লাখ এবং চাঁদাবাজির মাধ্যমে সাত লাখ টাকা বাদীর কাছ থেকে নেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান শামীম কবীরকে গত বুধবার যৌথবাহিনী গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৮ ঘ.
bdnews24