২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গোপালগঞ্জে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছে। নিহতদের নাম সাবিনা আক্তার এবং আবু বক্কর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 04:49 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

গোপালগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গোপালগঞ্জে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছে। নিহতদের নাম সাবিনা আক্তার এবং আবু বক্কর। গোপালগঞ্জ--টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর নামক স্থানে ট্রাকের চাপায় সাবিনা আক্তার নামে ১০ বছরের শিশুটি মারা যায়। সদর থানার উপ--পরিদর্শক (এসআই) মাসুদুল হক জানান, সকাল ১০ টার দিকে উলপুর সেতুর কাছে রাস্তার পার হবার সময় দ্রুতগামী একটি ট্রাক সাবিনাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত সাবিনা উলপুর গ্রামের মুকুল শেখের মেয়ে। এদিকে বৃহস্পতিবার বিকালে মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া সেতুর কাছে একটি যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানচালক আবু বক্কর (২২) ঘটনাস্থলেই মারা যান। মুকসুদপুর থানার উপ--পরিদর্শক মজিবুর রহমান জানান, নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার ভুমমারা গ্রামে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২২৩৫ ঘ.