২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় সরকারি ডিপোতে জ্বালানি তেলে পানি, গ্রেপ্তার ৩

ফতুল্লার পঞ্চবটীতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) যমুনা অয়েল কোম্পানির ডিপোতে তেলের সঙ্গে পানি মেশানোর অভিযোগে বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন যমুনা অয়েল কোম্পানির ফতুল্লা ডিপোর ব্যবস্থাপক রফিকুল ইসলাম এবং দুই অপারেটের বিল্লাল হোসেন ও আবদুলল্লাহ আল মামুন। তাদের ফতুল্লা থানায় সোর্পদ করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, অভিযুক্তরা ডিপোর তেলে পানি মিশিয়ে বিভিন্ন পেট্রোল পাম্পে সরবরাহ করতেন। অন্যদিকে ডিপো ব্যবস্থাপক দাবি করেছেন, একটি রিজার্ভারে সংরক্ষিত পানি দুর্ঘটনাক্রমে অন্য রিজার্ভারে ছড়িয়ে পড়ায় হঠাৎ করেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

নারায়ণগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফতুল্লার পঞ্চবটীতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) যমুনা অয়েল কোম্পানির ডিপোতে তেলের সঙ্গে পানি মেশানোর অভিযোগে বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন যমুনা অয়েল কোম্পানির ফতুল্লা ডিপোর ব্যবস্থাপক রফিকুল ইসলাম এবং দুই অপারেটের বিল্লাল হোসেন ও আবদুলল্লাহ আল মামুন। তাদের ফতুল্লা থানায় সোর্পদ করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, অভিযুক্তরা ডিপোর তেলে পানি মিশিয়ে বিভিন্ন পেট্রোল পাম্পে সরবরাহ করতেন। অন্যদিকে ডিপো ব্যবস্থাপক দাবি করেছেন, একটি রিজার্ভারে সংরক্ষিত পানি দুর্ঘটনাক্রমে অন্য রিজার্ভারে ছড়িয়ে পড়ায় হঠাৎ করেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। র‌্যাব--১১ এর লেফট্যান্যান্ট (বিএন) মোহাম্মদ মাহতাব আলী জানান, ম্যাজিস্ট্রেট জোবেদা মান্নানের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনা ডিপোতে অভিযান শুরু হয়। বাইরে সরবরাহের জন্য তেলভর্তি ৫টি ট্যাংকলরি পরীক্ষা করে দেখা যায় ৯ হাজার লিটার ধারণক্ষমতার প্রতিটি ট্যাংকের এক তৃতীয়াংশই পানি। ঢাকার জন্য সংরক্ষিত ডিপোর ১৬ নম্বর রিজার্ভারে ১ লাখ ৩২ হাজার লিটার ডিজেল থাকার কথা থাকলেও ওই ডিজেলের মধ্যে ৬শ ৭০ লিটার পানি মেশানোর প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ১৩ লাখ ১৬ হাজার লিটার ধারণ ক্ষমতার ১১ নম্বর রিজার্ভারে তেলের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। পুরো রিজার্ভারটি পানি দিয়ে ভরে রাখা হয়েছে। মাহতাব আলী জানান, কমপক্ষে ৬ মাস আগে এই রিজার্ভারে পানি রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই রিজার্ভারে সংরক্ষিত পানিই পরে অন্যান্য ট্যাংকারের তেলের সঙ্গে মেশানো হতো। অভিযানে সরকারি ডিপোতে জ্বালানি তেলের সঙ্গে পানি মেশানোর বিষয়টি আবি