ভোলা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বোরহানউদ্দিন উপজেলার মনিরামপুর এলাকায় সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের নামে প্রতিষ্ঠিত কলেজ থেকে ৩১১ টি ত্রাণের টিন যৌথবাহিনী উদ্ধার করেছে।
যৌথবাহিনী সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে কলেজের ছয়টি শ্রেণী কক্ষের চাল থেকে ওই টিন উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, প্রতিটি টিনে ত্রাণ সামগ্রী সিল অঙ্কিত ছিল।
উদ্ধার করা টিন বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনও মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৯ ঘ.
bdnews24