ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়ার জেলা কারাগারে বুধবার ফিরুজ মিয়া নামে এক হাজতি এবং শহরের টি এ রোডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ শ্রমিক মিজানুর রহমান মারা গেছেন।
ফিরুজ মিয়ার বাড়ি কসবা উপজেলার খাড়েরা গ্রামে। মিজানুর রহমানের বাড়ি শহরের কলেজ পাড়া এলাকায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) মো. গিয়াসউদ্দিন জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিচারাধীন মামলার আসামী ফিরুজ মিয়ার বুধবার ভোর রাত থেকে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হয়। ক্রমেই তার অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত স
bdnews24