২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা

দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে অজ্ঞাত এক তরুণীকে (২২) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই তরুণীকে হত্যার পর তার হাতের একটি কব্জি কেটে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 12:15 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে অজ্ঞাত এক তরুণীকে (২২) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই তরুণীকে হত্যার পর তার হাতের একটি কব্জি কেটে নিয়েছে। কেরানীগঞ্জ দক্ষিণ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক স্বপ্না রায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ ওয়ারিদ টেলিকম টাওয়ারের কয়েকশ' গজ পশ্চিমে একটি পরিত্যক্ত জায়গা থেকে সকাল ১১ টার দিকে পুলিশ অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে। নিহতের পরনে লাল ও কালো ও হলুদ রংয়ের সালোয়ার-- কামিজ ও গলায় হলুদ রংয়ের ওড়না পেঁচানো এবং বাম হাতের কব্জি কাটা ছিল। অজ্ঞাত ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসডি/১৮০৪ ঘ.