২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ--৫ পাওয়ার হার বেড়ে যাওয়া ইতিবাচক মনে করছেন না বিশেষজ্ঞরা

এসএসসিতে জিপিএ--৫ পাওয়ার হার বৃদ্ধিকে ইতিবাচক মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, পদ্ধতির ত্র"টির কারণেই অনেক কম মেধা নিয়েও অনেকে জিপিএ--৫ পেয়ে যাচ্ছেন। আর এক্ষেত্রে অতিরিক্ত বিষয়ের নম্বর যোগ হওয়াটাকেই হার বাড়ার মূল কারণ বলে মত প্রকাশ করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 04:50 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- এসএসসিতে জিপিএ--৫ পাওয়ার হার বৃদ্ধিকে ইতিবাচক মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, পদ্ধতির ত্র"টির কারণেই অনেক কম মেধা নিয়েও অনেকে জিপিএ--৫ পেয়ে যাচ্ছেন। আর এক্ষেত্রে অতিরিক্ত বিষয়ের নম্বর যোগ হওয়াটাকেই হার বাড়ার মূল কারণ বলে মত প্রকাশ করেছেন তারা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালুর পর প্রতি বছরই জিপিএ--৫ পাওয়ার সংখ্যা বাড়ছে। এ বছর জিপিএ--৫ পেয়েছেন ৩২ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। ২০০৬ সালে এ সংখ্যা ছিল ৩০ হাজার ৪৯০। ২০০৫ সালে ১৭ হাজার ২৯৪ জন এবং তার আগের বছর ৯ হাজার ৮৮৬ জন জিপিএ-- ৫ পেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. শাহজাহান তপন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার মনে হয় একটি বিষয়ের গ্রেড অপর বিষয়ে যোগ করা উচিত নয়। আর অতিরিক্ত বিষয়ের গ্রেড কখনোই মূল বিষয়ের সঙ্গে যুক্ত করা উচিত নয়। প্রথমে তাই ছিল। পর তা পরিবর্তন করা হয়। এখন এ পদ্ধতি আরও পরিমার্জন করা উচিত। যার যতটুকু মেধা আছে তার চেয়ে বেশি মেধাবী দেখানো হচ্ছে। জিপিএ--৫ পেলেই সব বিষয়ে ভালো এটা বলা যায় না।" তিনি বলেন, "এটাকে ঠিক ত্র"টিপূর্ণ বলা যাচ্ছে না। কারণ এটি এদেশের জন্য প্রযোজ্য। তবে অন্য কোনও দেশেই এটা হয় না। তারা দেখবে প্রতিটি বিষয়ে আলাদা আলাদাভাবে কত পেয়েছে। আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তির ক্ষেত্রে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা জিপিএ--৫ চাওয়া হয়।" ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ মিসেস তাহমিনা খানম বিডিনিউজ টুয়েন্টফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত বিষয়ের নম্বর যোগ হওয়ার পর থেকে জিপিএ--৫ প্রাপ্তদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এতে মেধা যাচাই ঠিকমতো হচ্ছে না। প্রথম বার অতিরিক্ত বিষয়ের নম্বর যোগ হয়নি। এ কারণে জিপিএ--৫ পাওয়ার সংখ্যাও অনেক কম ছিল। এখন বি গ্রেড পাওয়া অনেকেই বা সব বিষয়ে এ গ্রেড না পেয়েও অতিরিক্ত নম্বরের কারণে অনেকে জিপিএ--৫ পেয়ে যাচ্ছে। অতিরিক্ত বিষয়ে ২ এর বেশি গ্রেড পেলে সেটা যোগ হয়। এ কারণে জিপিএ--৫ প্রপ্তদের সংখ্যা বেশি হচ্ছে। সব জিপিএ--৫ এর মেধা এক না। তবে এক হওয়া উচিত ছিল।" তিনি বলেন, "অনেকেই মনে করেন জিপিএ--৫ মানে খুব ভালো ফলাফল। আসলে তা নয়। অতিরিক্ত বা চতুর্থ বিষয়ের নম্বর এভাবে যোগ না করে কিভাবে যোগ করা যায় সেটা নিয়ে নীতি নির্ধারকরা ভাবতে পারেন। শিক্ষার্থীরা যে ১১টি বিষয় পড়ে, প্রয়োজনে তার সবগুলোই আবশ্যিক করা যায়। সবগুলো যোগ দিয়ে গড় হোক। তাহলে জিপিএ--৫ গণহারে হবে না। আর যেহেতু শিক্ষার্থীরা সব বিষয়ই সমান গুরুত্ব দিয়ে পড়ছে, তাই অতিরিক্ত বিষয়ের পদ্ধতিটিই বাদ দেওয়া যেতে পারে।" এ বছর নয়টি বোর্ডে রেকর্ড সংখ্যক ৩২ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী জিপিএ--৫ পেয়েছে। এর মধ্যে ২০ হাজার ৭৫৯ ছাত্র এবং ১১ হাজার ৮৮৭ জন ছাত্রী। ২০০৬ সালে এ সংখ্যা ছিল ৩০ হাজার ৪৯০। ২০০৫ সালে আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ শিক্ষার্থী অর্থাৎ ১৭ হাজার ২৯৪ শিক্ষাথী জিপিএ--৫ পায়। ২০০৪ সালে ৯ হাজার ৮৮৬ জন জিপিএ-- ৫ পেয়েছিল। দেশে প্রথমবারের মতো এ পদ্ধতি চালু করা হয় ২০০১ সালে। সে বছর জিপিএ--৫ পাওয়ার চিত্র ছিল খুবই হতাশাজনক। সারা দেশে মাত্র ৭৬ জন। ২০০২ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫২ জন। ২০০৩ সালে সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮ জন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আবদুল আউয়াল মঙ্গলবার নয়টি শিক্ষা বোর্ডের ২০০৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার সংবাদ সম্মেলনে বলেন, "জিপিএ--৫ পাওয়ার হার বেড়েছে। এটা ইতিবাচক।" তবে এর পাশাপাশি পাসের হারও বৃদ্ধি পাওয়া উচিত বলে মত প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচএস/এমআই/২২২৯ ঘ.