২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জরুরি আইন অধ্যাদেশে মামলার প্রথম রায়

সিলেটে জরুরি আইন অধ্যাদেশে করা মামলার প্রথম রায়ে দুই ব্যক্তিকে তিন বছর কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে। সোমবার সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) এবং বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আবু নাসর মো. জাহাঙ্গীর আলম এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 06:02 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

সিলেট, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সিলেটে জরুরি আইন অধ্যাদেশে করা মামলার প্রথম রায়ে দুই ব্যক্তিকে তিন বছর কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে। সোমবার সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) এবং বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আবু নাসর মো. জাহাঙ্গীর আলম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, গত ২৩ জানুয়ারি বিশ্বনাথ উপজেলার বৈরাগিবাজারের জাহিদ মিয়া ও খুর্শেদা বেগম এক কেজি ২০০ গ্রাম গাঁজা ও পাঁচটি মদের বোতলসহ আটক হওয়ার পর জরুরি আইন অধ্যাদেশে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। এ দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেকের তিন বছর কারাদন্ড ও তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এমএইচবি/২৩৫২ ঘ.