২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুর পর্যন্ত চট্টগ্রামে দুর্যোগের খবর জানত না মন্ত্রণালয়

চট্টগ্রামে পাহাড় ধসে সংঘটিত বিপর্যয়ের কোনো খবর সোমবার দুপুর দেড়টা পর্যন্ত জানত না খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। । ১ টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এস এম আব্দুর রহমান জানান, চট্টগ্রামে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। জেলা প্রশাসন দুপুরে জানায়, পাহাড় ধসে ৪১ জন নিহত হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কট্রোল রুমের তথ্য ১৭জন ও মন্ত্রণালয়ের সচিবের বরাত দিয়ে গনসংযোগ কর্মকর্তা এস এম আব্দুর রহমানের ভাষ্য ২৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 09:50 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামে পাহাড় ধসে সংঘটিত বিপর্যয়ের কোনো খবর সোমবার দুপুর দেড়টা পর্যন্ত জানত না খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। । ১ টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এস এম আব্দুর রহমান জানান, চট্টগ্রামে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। জেলা প্রশাসন দুপুরে জানায়, পাহাড় ধসে ৪১ জন নিহত হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কট্রোল রুমের তথ্য ১৭জন ও মন্ত্রণালয়ের সচিবের বরাত দিয়ে গনসংযোগ কর্মকর্তা এস এম আব্দুর রহমানের ভাষ্য ২৭ জন। চট্রগ্রামের বিভাগীয় প্রশাসক মোখলেসুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ৪১ জন নিহত হওয়া খবরটি নিশ্চিত করেন। চট্টগ্রাম অফিস জানায়, হাটহাজারী লেবুবাগান এলাকায় ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বায়েজিদ বোস্তামি এলাকায় পাহাড় ধ্বসে দুই পরিবারের ১০ জন, ভাটিয়ারীতে সেকন্দার পাড়ার ১ নং ওয়ার্ডে সাত জন, মতিঝর্ণা কলোনীতে দুই জন এবং ডেবার পাড়ে তিনজন মারা গেছে। আহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৫ জন। এদিকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় চট্টগ্রামের ভূমি ধসে আহতদের জন্য তাৎক্ষনিক ১০ লাখ টন খয়রাতি সাহায্য দিয়েছে। এর মধ্যে ২ শ মেট্রিক টন চাল, ৫০ কেজি চিড়া ও ২০ টিন বিস্কুট রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এইচডি/ইএইচবি/এসএম/জিএনএ/১৫৩৭ ঘ.