ব্রাহ্মণবাড়িয়া, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফোলকারকান্দি গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে নায়েব আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী আবু তাহের জানান, নায়েব আলী দুপুর ১২টার দিকে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৪২৯ ঘ.
bdnews24