২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলগঞ্জ পৌর চেয়ারম্যানের ২ বছরের কারাদণ্ড

কমলগঞ্জ পৌরসভা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাছিন আফরোজ চৌধুরীকে দুইবছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 04:29 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

শ্রীমঙ্গল, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কমলগঞ্জ পৌরসভা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাছিন আফরোজ চৌধুরীকে দুইবছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার মৌলভীবাজার বিশেষ আদালতের বিচারক আব্দুল ওয়াদুদ চৌধুরী এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, কমলগঞ্জের আলেপুর গ্রামের হাজী ইয়কুব আলীর কাছ থেকে জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তির নামে ১০ হাজার টাকা ঘুষ নেন হাছিন আফরোজ। এ অভিযোগে ২৯ এপ্রিল যৌথবহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর কমলগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। শুনানি শেষে রোববার আদালত মামলার রায় দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২২৫ ঘ.