গাজীপুর, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গাজীপুর বোর্ড বাজারে অবস্থিত ইনস্টিটিউট অব টেকনোলজির সামনে রোববার সকালে এক ছাত্রের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি ও হাতাহাতির জের ধরে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এসময় ঢাকা--ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ফলে রাস্তার দুপাশে বিশাল যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ইনস্টিটিউটের এক আফ্রিকান ছাত্রের সঙ্গে মোবাইল ফোন নিয়ে পুলিশের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ওই ছাত্র ক্যাম্পাসে গিয়ে আরও শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এলে টহল পুলিশের সঙ্গে ধাওয়া--পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা --ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ছাত্র বা পুলিশ কারও বক্তব্য পাওয়া যায়নি এ ঘটনায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডব্লিইসি/এসডি/১৩৫৪ ঘ.
bdnews24