ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাঞ্ছারামপুরের আলীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষে কিল--ঘুষিতে নিহত হয়েছেন বেনজির আহম্মেদ বেনু (৩১)। এ ঘটনায় শনিবার একটি মামলা হলেও কেউ গ্রেপ্তার হননি বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক নজরুল ইসলাম।
নিহতের বড় ভাই মুখলেছ কামাল জানান, শুক্রবার সন্ধায় তাদের একটি জমির আইল নিয়ে স্থানীয় দ্বীন মোহাম্মদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দ্বীন মোহাম্মদের লোকজনের কিল, ঘুষি ও লাথিতে গুরুতর আহত হয় বেনু। আশঙ্কাজনক অবস্থায় বাঞ্ছারামপুর হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৩ ঘ.
bdnews24