২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ফিরে পেতে রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি:ট্রয়কা

ট্রয়কা প্রতিনিধি দল বলেছে, অতীতে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার অপব্যবহারের কারণে জনগণের আস্থা হারিয়েছে। তাই এখন তাদেরকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। ইইউ ট্রয়কা প্রতিনিধি দলের প্রধান আঁন্দ্রেই মিখাইলিচ চারদিনের বাংলাদেশ সফর শেষে শনিবার হোটেল সোনারগাঁয় এক সংবাদ সম্মেলনে বলেন, তারা ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ট্রয়কা দলনেতা বলেন, " রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে হবে। জনগণের আস্থা ফিরে পাওয়ার জন্য এই সংস্কার জরুরি। অতীতে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 02:51 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ট্রয়কা প্রতিনিধি দল বলেছে, অতীতে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার অপব্যবহারের কারণে জনগণের আস্থা হারিয়েছে। তাই এখন তাদেরকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। ইইউ ট্রয়কা প্রতিনিধি দলের প্রধান আঁন্দ্রেই মিখাইলিচ চারদিনের বাংলাদেশ সফর শেষে শনিবার হোটেল সোনারগাঁয় এক সংবাদ সম্মেলনে বলেন, তারা ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ট্রয়কা দলনেতা বলেন, " রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে হবে। জনগণের আস্থা ফিরে পাওয়ার জন্য এই সংস্কার জরুরি। অতীতে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে।" আঁন্দ্রেই মিখাইলিচ বলেন, " আমরা সরকারের কাছে সুপারিশ করেছি ঘরোয়া রাজনীতির ওপর থেকে শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যেন ভেবে দেখেন।" তিনি বলেন, "মানবাধিকারের বিষয়ে উদ্বিগ্ন হওয়ায় তারা সরকারের সঙ্গে আলোচনা করেছেন। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন চায় জরুরি অবস্থা চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যেন সঠিক তদন্ত এবং বিচার করা হয়।" নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা প্রসঙ্গে ট্রয়টা প্রতিনিধি দলের প্রধান বলেন, " যদি ২০০৮ সালের মাঝামাঝি পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে আর দেরি না করে ২০০৮ সালের সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত "। জুলাইয়ের মাঝমাঝি নির্বাচনের ব্যাপারে কৌশলগত ও রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে নির্বাচন কমিশনের একটি রোডম্যাপ দেওয়ার প্রতিশ্রুতিকে স্বাগত জানান। তিনি প্রশাসনিক ও আর্থিকভাবে নির্বাচন কমিশনকে স্বাধীন করার জন্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানান। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মাইক, ইইউ রাষ্ট্রদূত ড. স্টিফেন ফ্রোয়েন এবং প্রতিনিধি দলের সদস্য হেলেন ক্যাম্পবেল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ কেআরসি/এমএইচএস/জিএনএ/২০৪০ঘ.