২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রদল নেতা গ্রেপ্তার

বানারীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নিক্সনকে শনিবার ভোরে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি বন্দুক ও বেশ কিছু গুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 10:08 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

বরিশাল, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বানারীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নিক্সনকে শনিবার ভোরে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি বন্দুক ও বেশ কিছু গুলি। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বরিশাল পুলিশ লাইন এলাকা থেকে নিক্সনকে গ্রেপ্তার করে। পরে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি বন্দুক, দু'রাউন্ড তাজা গুলি, একটি শটগানের বাট ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। অভিযান চলাকালে লবণসাড়া গ্রামের ওই বাড়ি থেকে নিক্সনের চাচি চামেলী বেগম (৩৪) কেও গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় শনিবার দুপুরে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আরিফুর রহমান নিক্সন উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ আফতাফ হোসেন মোফাক্কেরের ছেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৫ ঘ.