২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাহাজের ধাক্কায় জেটিতে ফাটল, জাহাজ আটক

একটি বিদেশি কন্টেইনারবাহী জাহাজের ধাক্কায় শুক্রবার বিকালে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 02:38 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- একটি বিদেশি কন্টেইনারবাহী জাহাজের ধাক্কায় শুক্রবার বিকালে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়াং জিং নামে হংকংয়ের পতাকাবাহী এই রপ্তানী পণ্যবাহী জাহাজটি বন্দর ছেড়ে যাওয়ার সময় বিকাল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে জেটিতে প্রায় সাত ফুট ফাটল দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটি আটক করে ১২ নম্বর জেটিতে নোঙ্গর করে রাখা হয়েছে। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানান, ঘটনা তদন্তে হারবার মাস্টার ক্যাপ্টেন জাফর উল্লাহ চৌধুরীকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাহাজটির স্থানীয় এজেন্ট পিএসএসএল এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, জাহাজটি ৬৬৮ টিইইউএস রপ্তানী পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে বন্দর ছেড়ে যাওয়ার প্রাক্কালে জোয়ারের সময় জাহাজের ধাক্কায় ১১ নম্বর জেটিতে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/আরএআর/এফআই/এসডি/২০৩৩ ঘ.