২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে শহরের হাসানচত্বর এলাকা থেকে ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুকে(৪৫) গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 05:13 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

চুয়াডাঙ্গা, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে শহরের হাসানচত্বর এলাকা থেকে ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুকে(৪৫) গ্রেপ্তার করেছে। তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি এবং ভাঙ্গাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রুহুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাড্ডুর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় চরমপন্থী সন্ত্রাসীদের মদদ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। ২০০৫ সালে তার বাড়ি থেকে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের নেতা জেনারুল ও শাবানকে গ্রেপ্তার করা হয়। লাড্ডুকে জরুরি ক্ষমতা আইনে আটকের পর জেলা গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১০৩ ঘ.