চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সফররত জাতিসংঘের সন্ত্রাসবিরোধী প্রতিনিধি দল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে। ছয় সদস্যের এ দলটি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকও করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ জানান, জাতিসংঘ প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে আইএসপিএস (ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড পোর্ট সিকিউরিটি) কোড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা জানতে চায়।
এছাড়া তারা চট্টগ্রাম বন্দরে জলদস্যুতা বন্ধ ও বন্দরে আগত জাহাজের নিরাপত্তা বিধানে কর্তৃপক্ষের গৃহিত ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন বলে সৈয়দ ফরহাদ জানান।
বৈঠকে চবক এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন ইয়াহইয়া সাঈদসহ অন্য সদস্য ও পরিচালরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এফআই/এমআই/২২১৫ ঘ.
bdnews24