২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের উপ সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের শুক্রবারে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের শুক্রবারে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষার পরবর্তী তারিখ দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের জন্য নতুন করে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। এক্ষেত্রে আগের ইন্টারভিউ কার্ডই বহাল থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/২২০৫ ঘ.