ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে আমান দম্পতি আইনজীবীর মাধ্যমে লিখিত জবানবন্দি দেন।
এ সময় আমান দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগ এবং মামলার সাক্ষীদের জেরা ও জবানবন্দি পড়ে শোনানো হয়। আদালতে আমানউল্লাহ আমান বলেন, "আমি জীবনে কখনও পরাজিত হইনি। ডাকসু এবং চার বার সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছি। গণতন্ত্রের জন্য লড়াই করেও আজ আমার এ পরিণতি।"
আদালত আসামীদের পক্ষে সাফাই সাক্ষীর জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন। আসামী পক্ষের আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের জানান, রোববার আদালতের কাছে সাফাই সাক্ষীর তালিকা দেওয়া হবে।
সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে আমানউল্ল
bdnews24