২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সদর দক্ষিণ উপজেলায় কুমিল্লা-লাকসাম সড়কে বৃহস্পতিবার দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

কুমিল্লা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর দক্ষিণ উপজেলায় কুমিল্লা-লাকসাম সড়কে বৃহস্পতিবার দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। সদর থানার উপপরিদর্শক কামাল উ্িদ্দন জানান, শানিচো নামে স্থানে সকাল পৌণে এগারটার দিকে একটি মটর সাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এর সঙ্গে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে চালক সদর-দক্ষিণ উপজেলার রামনগর গ্রামের রফিক মিয়ার ছেলে মনির হোসেন (২২) ঘটনাস্থলেই মারা যায়। অপর দু আরোহীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় একই উপজেলার শেওড়াতলী গ্রামের আব্বাস আলীর ছেলে আবু তালেবের (২৩)। ওই উপজেলার ঘোসগাও গ্রামের মোসলেম মাস্টারের ছেলে মহিউদ্দিন(২০) হাসপাতালে চিকিৎসাধীন বলে কামাল উদ্দিন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআই/১৮০২ ঘ.