২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কারাগারে বিশেষ সুবিধা পাবেন তারেক রহমান'

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে অবিলম্বে বিশেষ সুবিধা (ডিভিশন) দিতে কারা কর্তৃপক্ষকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী। অবশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন আদালত কারাবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কারাগারে তারেককে বিশেষ সুবিধা দিতে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ এর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 08:14 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে অবিলম্বে বিশেষ সুবিধা (ডিভিশন) দিতে কারা কর্তৃপক্ষকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী। অবশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন আদালত কারাবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কারাগারে তারেককে বিশেষ সুবিধা দিতে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ এর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আবেদনের শুনানিতে তারেকের আইনজীবী টিএইচ খান বলেন, গত ৭ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতার করে যৌথবাহিনী। এরপর চার দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে গত ১২ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তারেক রহমানের মর্যাদা ও কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। কিন্তু এ বিষয়ে কারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। টিএইচ খান তারেক রহমানের সামাজিক মর্যাদা বিবেচনা করে তাকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দিতে আদালতের কাছে আবেদন জানান। এ সময় এই আবেদনের বিরোধীতা করে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরবি/এসএনডি/কেএম/১৪০৭ঘ.