২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় পর্যায়ে যত কর আদায়, তত বরাদ্দ

এখন থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর আদায়ের উপরই নির্ভর করবে সরকারি বরাদ্দ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে জেলা প্রশাসকদের উদ্দেশে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 07:37 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এখন থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর আদায়ের উপরই নির্ভর করবে সরকারি বরাদ্দ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে জেলা প্রশাসকদের উদ্দেশে এ কথা বলেন। অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য দিয়ে উপদেষ্টা আরও বলেন, "জেলা প্রশাসকরা অভিযোগ করেছেন কর আদায়ের সঙ্গে সংশ্লিষ্টরা এ বিষয়ে মনযোগী নন। সরকারি বরাদ্দের দিকেই তারা তাকিয়ে থাকেন। কর আদায়ের টাকা দিয়ে চৌকিদার, দফাদারের বেতনের পঞ্চাশ শতাংশ অর্থ এবং ইউনিয়ন পরিষদের সচিবদের বেতনের পচাত্তর শতাংশ আসার কথা থাকলেও তা হচ্ছে না।" এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "জেলা প্রশাসকদের কাছ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অবশ্যই প্রত্যাহার করতে হবে। কারণ প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টির সঙ্গে এটি জড়িত। প্রথম অবস্থায় একটু অসুবিধা হলেও পরে তা ঠিক হয়ে যাবে।" প্রথম অধিবেশন শেষে জেলা প্রশাসকরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/এসএনডি/১৩৩১ ঘ.